চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৩
অর্থনীতি
A A
রাজধানীতে হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়িপ্রেমীদের জন্য ফেয়ার টেকনোলজি এবার উদ্বোধন করল হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টার। এক্সপেরিয়েন্স সেন্টারটি নিকট ভবিষ্যতে দর্শকদের কাছে হুন্দাইয়ের সর্বশেষ মডেল, আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে।

আজ রোববার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর তেজগাঁও-এ নতুন এই হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

ফেয়ার টেকনোলজি বাংলাদেশে এরই মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে হুন্দাই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে দেশেই হুন্দাই গাড়ি উৎপাদন শুরু করেছে, যা গাড়িপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

শুভেচ্ছা বক্তব্যে ফেয়ার টেকনোলজির ডিরেক্টর মুতাসিম দাইয়ান বলেন, আজ আমরা আপনাদের জন্য এই হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টার চালু করতে পেরে সত্যি খুব আনন্দিত। এখানে আপনাদের জন্য থাকবে বেশ কিছু এক্সাইটিং অফার। গাড়ি ক্রয়ের আগে আপনি এসে ঘুরে দেখে নিতে পারবেন আপনার পছন্দের গাড়িটি । আমাদের রয়েছে অভিজ্ঞ টিম যারা আপনাদের যে কোন তথ্য ও সহায়ত প্রদানের মাধ্যেম আপনার হাতে পৌঁছে দিবে আপনার গাড়ি।

এ সময় সকলের উপস্থিতিতে হুন্দাই ক্রেটা গ্র্যান্ড ২০২৩ এর নতুন মূল্য ঘোষণা দেন ফেয়ার টেকনোলজির ডিরেক্টর মুতাসিম দাইয়ান। তিনি বলেন, ক্রেতাদের বিপুল সাড়ায় অনুপ্রাণিত হয়ে আমরা এবার উৎপাদন শুরু করতে যাচ্ছি হুন্দাই ক্রেটা গ্র্যান্ড ২০২৩।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ১.৫ লিটার টারবো ডিজেল সম্বলিত এই ৭ সিটের এসইউভি ক্রেতাদের আরও বেশি স্বাচ্ছন্দ্য দেবে। গাড়ির স্থানীয় উৎপাদনে সরকারের দেয়া নীতি সুবিধার সুফল আমরা ক্রেতাদের কাছে পৌঁছে দিতে চাই। তাই আমরা এর নতুন মূল্য নির্ধারণ করেছি ৪৪ লাখ ৫০ হাজার টাকা। একই সাথে ক্রেতারা পাবেন ৫ বছরের ওয়ারেন্টি এবং ৬০ শতাংশ পর্যন্ত বাই ব্যাক সুবিধা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা তারেক আনাম খান এবং মিসেস নিমা রহমান, গ্লোবাল টেলিভিশনের সিইও সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, ফেয়ার গ্রুপের কমিউনিকেশন হেড হাসনাইন খুরশিদ, হেড অফ মার্কেটিং জে এম তাসলিম কবীর, ফেয়ার টেকনোলজির হেড অফ সেলস আবু নাসের মাহমুদ ফেয়ার টেকনোলজির এবং ফেয়ার গ্রুপের অন্যান্য কর্মকর্তারা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অটিজম’ বৈশিষ্টসম্পন্ন শিশুদের চিকিৎসা এখন পর্যন্ত শুধু শহরকেন্দ্রিক

পরবর্তী

শিল্পী সমিতি থেকে স্থগিত হচ্ছে জায়েদ খানের সদস্য পদ!

পরবর্তী
জায়েদ খানের ছবি, সানগ্লাস ও সাদা পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতি থেকে স্থগিত হচ্ছে জায়েদ খানের সদস্য পদ!

দুটি ক্রিকেটার মাঠে একে অপরের সাথে হ্যান্ডশেক করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলি-ডু প্লেসিস ঝড় জেতালো বেঙ্গালুরুকে

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT