চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপজেলা পরিষদে ইউএনও মুখ্য নির্বাহী কর্মকর্তা নয়, কেবলমাত্র সাচিবিক দায়িত্বে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৩
- সেমি লিড, আদালত
A A

‘উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তার ভূমিকায় থাকবেন না। কেবলমাত্র তারা সাচিবিক দায়িত্ব পালন করবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা থাকার বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় দেন।

আদালতে এসংক্রান্ত রিটের শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি, ব্যারিস্টার হাসান এম এস আজিম ও নিহাদুজ্জামান লিটন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

আজকের রায়ের পরে ব্যারিস্টার হাসান এম এস আজিম সাংবাদিকদের বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা থাকবেন না। তারা কেবলমাত্র পরিষদকে সাচিবিক দায়িত্ব পালন করবেন। তবে সাচিবিক দায়িত্ব পালন করলেও তারা উপজেলা পরিষদের জবাবদিহিতার মধ্যে থাকবে। আর চিঠিপত্রে এখন থেকে উপেজলা প্রশাসন নয়, উপজেলা পরিষদ ব্যবহার করতে হবে।’

উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুমকী উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান রিনা পারভীন, কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আহম্মেদ ও চৌদ্দগ্রাম উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার ২০২০ সালে রিট করেন। সে রিটের পর রুল জারি করেন হাইকোর্ট। আজ রুল যথাযথ ঘোষণা করে রায় দিলেন হাইকোর্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএনওউপজেলা পরিষদহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন: চীনকে যে বার্তা দিচ্ছে

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানের কাছে চীন-রাশিয়ার যৌথ আকাশ টহল

জুন ২৮, ২০২৬

ঢাবি হলের মাঠে খেলা দেখতে গিয়ে হেনস্তার অভিযোগ

জুন ২৮, ২০২৬

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT