হামলা, অগ্নিসংযোগ: খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিন চলছে আজ। অবরোধকে কেন্দ্র করে সকালে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। অবরোধের কারণে রাঙামাটির সাজেকে আটকা পড়েছে প্রায় দেড় হাজার পর্যটক। রাঙামাটি শহরে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বিকেলে সম্প্রীতি সমাবেশ করবে জেলা প্রশাসন।






