স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের করোনা শনাক্ত

জনপ্রিয় সংবাদ portal চ্যানেল আই অনলাইন এর ছবি, জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় বাংলা সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৪৯ জনের নমুনায় নতুন করে ৮৮ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১১৫ জন।

আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ৪৩ শতাংশ। রোববার করোনা শনাক্তের হার ছিল ২ দশমিক ৮৪ শতাংশ। আজ কমে হয়েছে ২ দশমিক ৪১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, দেশে করোনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। তবে আজ কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৪ হাজার ৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ২৪০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৮২৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৩ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৩২ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৮৮৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৫ জন। শনাক্তের হার ১ দশমিক ৯০ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ৫২ শতাংশ।

বিষয়:করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…