দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ প্রবাসী

প্রবাসী ব্যক্তিরা ফুলের তোড়া নিয়ে দেশে ফেরার জন্য অপেক্ষা করছেন, বিমানবন্দরে ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রথম ধাপে দেশে ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত ৫৭ প্রবাসীর মধ্যেকার ১৪ জন। তাদের মধ্যে তিনজন ঢাকায় এবং বাকি ১১ জন চট্টগ্রামে অবতরণ করেন।
আরব আমিরাত থেকে ফেরা এসব প্রবাসীদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পরে বিশেষ কূটনৈতিক যোগাযোগের ফলে সংযুক্ত আরব আমিরাতের সরকার তাদের ক্ষমা করে দেশে পাঠিয়ে দেয়।
গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের সময় গ্রেপ্তার ৫৭ বাংলাদেশীদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় সেই দেশে সরকার। ঢাকা বিমানবন্দরে দিয়ে ফিরলেন ৩ প্রবাসী।






