চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনীতি বিবেচনায় বিশ্বের শীর্ষ ৫ দেশের ৩টিই এশিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A
বিশ্বের শীর্ষ ৫ দেশের অর্থনীতি ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। তালিকাটির পর্যালোচনায় দেখা যাচ্ছে, বিশ্বের শীর্ষ ৫ দেশের ৩টিই এশিয়ার। আর বাংলাদেশের অবস্থান রয়েছে তালিকার ৩৫ নম্বরে।

একটি দেশের অর্থনীতি কতটা শক্তিশালী, তা পরিমাপ করার উপায় হলো জিডিপি। মানুষ কী পরিমাণ অর্থ ব্যয় করে পণ্য ও সেবা কিনছে, বিনিয়োগ করছে, সরকারি ব্যয় ও রপ্তানির মোট মূল্য; সব কিছু পরিমাপ করা হয় জিডিপি দিয়ে।

একটি নির্দিষ্ট সময়ের মধ্যে (সাধারণত এক বছর) একটি দেশের মধ্যে উৎপাদিত এবং বাজারে বিক্রি হওয়া সব পণ্য ও পরিষেবার সামষ্টিক মূল্যই হলো জিডিপি।

Banglabid

আইএমএফের বিচারে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। এ বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২.৭ শতাংশ। বিশ্বের সবচেয়ে ধনী দেশটির জিডিপি ২৮.৭৮ ট্রিলিয়ন ডলারের। এর আগের বছর ২০২৩ সালে তাদের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ২.৫ শতাংশ। আর ২০২২ সালে এই হার ছিল ২.১ শতাংশ। ১৯৬০ সাল থেকেই বিশ্বের শীর্ষ ধনী দেশের তকমা ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির জনগণের মাথাপিছু আয় ৮৫ হাজার ডলার।

যুক্তরাষ্ট্রের পর তালিকার দ্বিতীয় স্থানে আছে বিশ্বের আরেক অর্থনৈতিক পরাশক্তি চীন। তাদের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার এ বছর ৪.৬ শতাংশ, যা আগের বছর ছিল ৫.২ শতাংশ। অর্থাৎ, দেশটির জিডিপি প্রবৃদ্ধির হারে ০.৬ শতাংশ অবনতি ঘটেছে। এরপরও চীনের জিডিপি যুক্তরাষ্ট্রের খুব কাছাকাছিই; ১৮.৫৩ ট্রিলিয়ন ডলার। জনগণের মাথাপিছু আয় ১৩ হাজার ডলার।

তালিকায় তৃতীয় দেশটির নাম জার্মানি। ইউরোপের শিল্পোন্নত এই দেশটির বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি হার এবার ০.২ শতাংশ। আগের বছর এই হার ছিল ঋণাত্মক (-০.৩ শতাংশ)। অর্থাৎ এ বছর তাদের জিডিপি প্রবৃদ্ধি হার বেড়েছে ০.৫ শতাংশ। চলতি বছর জার্মানির মোট জিডিপি ৪.৫৯ ট্রিলিয়ন ডলারের; মাথাপিছু আয় ৫৪ হাজার ডলার।

Reneta

এদিকে জিডিপি প্রবৃদ্ধির হার গত বছরের তুলনায় ১ শতাংশ কমে গেলেও শীর্ষ অর্থনীতির দেশের তালিকায় চতুর্থ স্থানে ঠাঁই পেয়েছে জাপান। দেশটির প্রবৃদ্ধির হার এবার ০.৯ শতাংশ। মোট জিডিপি ৪.১১ ট্রিলিয়ন ডলারের। মাথাপিছু আয় ৩৩ হাজার ডলার। প্রকৌশল, গাড়ি নির্মাণ, রাসায়নিক ও ওষুধ খাতে তাদের শক্তিশালী অবস্থান রয়েছে।

তালিকায় ৫ নম্বরে আছে বিশ্ব অর্থনীতিতে এরই মধ্যে উদীয়মান পরাশক্তি হিসেবে পরিচিতি পাওয়া ভারতের নাম। দেশটির বার্ষিক প্রবৃদ্ধির হার এবার ৭.০ শতাংশ। অবশ্য আগের বছর এই প্রবৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ। ভারতের মোট জিডিপি এই মুহূর্তে ৩.৯৫ ট্রিলিয়ন ডলারের। আর মাথাপিছু আয় ২ হাজার ৭৩১ মার্কিন ডলার।

এদিকে বাংলাদেশের অর্থনীতিও শক্তিশালী হয়ে উঠছে। শীর্ষ অর্থনীতির দেশের তালিকায় এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান ৩৫তম। দেশটির বার্ষিক প্রবৃদ্ধির হার এবার ৫.৭ শতাংশ, যা আগের বছর ছিল ৬.০ শতাংশ। মোট জিডিপি ৪৫৫ বিলিয়ন ডলারের। আর মাথাপিছু আয় ২ হাজার ৬৪৬ মার্কিন ডলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতির বিশ্বআইএমএফএশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ইমরান হাশমির ক্যারিয়ার সেরা ওপেনিং!

আগস্ট ১৫, ২০২৬

বিএনপিকে আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তুলতে চাই: মির্জা ফখরুল

আগস্ট ১৫, ২০২৬

অর্থনীতির চাকা সচল করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ, বাস্তবে কেন ধীরগতি?

আগস্ট ১৫, ২০২৬

ঘুষ দিয়ে শিক্ষকদের প্রাপ্য টাকা তোলা জাতির জন্য দীনতা-হীনতা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

যে সময় শ্রমিকের জীবন যাপন করতে হয়েছিলো মিলনকে!

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT