অর্থনীতি

অক্টোবরের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১.৫৫৩ বিলিয়ন ডলার

ব্যাংকনোটের গুচ্ছ, অর্থের বিনিময় প্রক্রিয়া দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তির হাতে ব্যাংকনোটের গুচ্ছ ধরে রাখা হচ্ছে, অর্থের বিনিময় প্রক্রিয়া দেখানো হয়েছে. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২৪-২৫ অর্থবছরে অক্টোবরের প্রথম ১৯ দিনে ১.৫৫৩ বিলিয়ন বা ১৫৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। সে হিসেবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৭০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৭৮.৯৮ মিলিয়ন মার্কিন ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১০৪৯.৬৬ মিলিয়ন মার্কিন ডলার এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৪.০১ মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯ দিনে ছয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক- অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক এবং বিডিবিএল এর মাধ্যমে রেমিটেন্স এসেছে ৪০০.৮২ মিলিয়ন ডলার এবং একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭৮.১৬ মিলিয়ন মার্কিন ডলার।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক ৯৫.১৭ মিলিয়ন ডলার, জনতা ব্যাংক ১০৫.৫০ মিলিয়ন ডলার, রূপালী ব্যাংক ৯৬.০৬ মিলিয়ন ডলার, সোনালী ব্যাংক ১০৪.০৫ মিলিয়ন ডলার এবং বেসিক ব্যাংক ০.০৪ মিলিয়ন ডলার পেয়েছে।

বিবির তথ্য অনুযায়ী , সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ৩০৮.১৫ মিলিয়ন মার্কিন ডলার।

বিষয়:অক্টোবর মিলিয়ন ডলার রেমিট্যান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…