অপরাধ

ভারত ও মিয়ানমার সীমান্তে ১৩২৬ নাগরিক আটক

সীমান্তে সেনা সদস্যরা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে সেনা সদস্যরা নজরদারি চালাচ্ছেন, পেছনে ধানক্ষেত ও জনসমাগম দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৮ জন ভারতীয় নাগরিক ও ১ হাজার ২৯৮ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া ১ হাজার ২৯৮ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর তাদেরও নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৪৩ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৪৫ জন বাংলাদেশি নাগরিক ও ২৮ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ১ হাজার ২৯৮ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

পাশাপাশি সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ২২৫ কোটি ৮৮ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি।

বিষয়:বিজিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…