চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িগ্রামে বন্যায় পানিবন্দী প্রায় সোয়া লাখ মানুষ

শ্যামল ভৌমিক শ্যামল ভৌমিক
৬:২২ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৪
কুড়িগ্রাম, জনপদ
A A

কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দুধকুমরের প্রবল স্রোতে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে পাউবোর বাঁধ ভেঙ্গে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।  ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী, নুনখাওয়া ও হাতিয়া এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমরের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয় পড়েছে প্রায় সোয়া লাখ মানুষ।

নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি জানান, শনিবার সকালে আমার ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় পাউবো’র বন্যা নিয়ন্ত্রণ বাঁধে দুটি অংশ দুধকুমরের প্রবল স্রোতে ভেসে যাওয়ায় মিয়াপাড়া, পাটেশ্বরী, মনিটারী, সর্দারটারী, আদর্শ বাজার, সেনপাড়াসহ ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। দুধকুমরের পানি হু হু করে লোকালয়ে ঢুকে পড়ছে। তবে ভাঙন এলাকায় এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কেউ খোঁজ নিতেও আসেনি। আমরা এসব এলাকার পানিবন্দি মানুষজনকে উদ্ধার করছি। কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করেছি, ত্রাণের আরও প্রয়োজন হবে।

জেলার নদ-নদী তীরবর্তী ৪৪ টি ইউনিয়নের ৩ শতাধিক গ্রাম বন্যার পানিতে ভাসছে। প্লাবিত হয়েছে ঘরবাড়ি, কাঁচা-পাকা সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলের ক্ষেত। কাঁচা-পাকা সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে মানুষজন। বানভাসি পরিবারগুলো বসতবাড়িতে বাঁশের মাচান, নৌকা ও কলাগাছের ভেলায় আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। অধিকাংশের পরিবারে ৭দিন ধরে চুলা জ্বলছে না। বন্যা কবলিত এলাকায়, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি ও জীবন রক্ষাকারী ওষুধের সংকট দেখা দিয়েছে। বানভাসীদের দুর্ভোগ লাগবে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে চাল, শুকনো খাবার ও নগদ টাকা বিতরণ অব্যাহত রয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, শনিবার বিকেলে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৭০ সেন্টিমিটার, হাতিয়া পয়েন্টে ৬৮ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার ৬১ সেন্টিমিটার এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমরের পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার, ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুধকুমরের প্রবল স্রোতনাগেশ্বরী উপজেলাপানিবন্দিবন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT