চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভটিজিংয়ে প্রতিবাদ করায় মারপিট ও ঘরে হামলা

এস কে রাসেল এস কে রাসেল
২:৪৭ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৩
কিশোরগঞ্জ, জনপদ
A A
ঘরে হামলার চিহ্নসহ ভাঙা দরজা ও জানালা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হোসেনপুরে বড় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িঘরে হামলা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। অভিযুক্ত হলেন, একই এলাকার মো. মামুন মিয়া (১৯), মো. রাব্বি মিয়া (১৮) সিয়াম মিয়া (১৮)সহ অজ্ঞাত আট থেকে দশ জনের একদিল কিশোর দল।

মঙ্গলবার ২৮ মার্চ সাড়ে ৭ টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের দক্ষিণ কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ ৯৯৯ কল করা হলেও ঘটনাস্থলে আসেনি থানা পুলিশ।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ইউনিয়নের দক্ষিণ কুড়িমারা (মাঝি বাড়ি) এলাকার খুর্শিদ উদ্দিনের ডিগ্রী প্রথম বর্ষে পড়ুয়া মেয়েকে একই এলাকার মো. মামুন মিয়া, মো. রাব্বি মিয়া ও সিয়াম মিয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিল। এসব ঘটনা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই কলেজ ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিয়া ধর্ষণের হুমকি দেয়। কিশোর গ্যাংয়ের সদস্যরা দিনরাত ওই ছাত্রীর বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে তার নাম ধরে ডাকাডাকি ও অশালীন কথাবার্তা বলতো।

Banglabid

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ওই ছাত্রী ঘরে পড়তে বসেলে কিশোরগ্যাংয়ের সদস্যরা ঘরের পিছন থেকে নাম ধরে ডাকাডাকি ও অশালীন কথাবার্তা বলতে থাকে। এ ঘটনায় ওই ছাত্রীর ছোট ভাই প্রতিবাদ করলে তাকে মারপিট করতে থাকে। এসময় ওই ছাত্রী তার ভাইকে বাঁচতে এগিয়ে গেলে তাকেও মারপিট করে ও হয়রানি করে। তাদের চিৎকারে তার বড় বোন এগিয়ে আসলে বখাটে সিয়াম মিয়া তাকে লাঠিপেটা করে এবং মাথার চুল ও পরনের কাপড় ধরে টানা হেছড়া করে তাকেও হয়রানি করে। এসময় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদেরকে হুমকি দিয়ে চলে যায়।

আধাঘণ্টা পড়ে মো. মামুন মিয়া, মো. রাব্বি মিয়া ও সিয়াম মিয়া আট থেকে দশ জন নিয়ে দলবদ্ধ হয়ে রামদা, চাপাতি, সুইচ গিয়ার, চাইনিস কুড়াল, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে ওই ছাত্রীকে ও তার বড় বোনকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে হামলা করে। তারা ঘরের দরজা বন্ধ করে পালিয়ে গেলে বসত ঘরের টিনের বেড়া, দরজা, জানালা কুপাইয়া ভাংচুর করে। যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ হাজার টাকা। ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে কিশোর গ্যাংয়ের সদস্যরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিলে খুন করার হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

Reneta

ভুক্তভোগীদের পিতা খুর্শিদ উদ্দিন জানান, ওই বখাটের দল নেশাগ্রস্থ। তারা বেশকিছুদিন ধরে তার মেয়েদের উত্যক্ত করে। দক্ষিণ কুড়িমারা গ্রামের আঙ্গুরের ছেলে মামুন (১৬), ভরুয়া গ্রামের কুদ্দুছের ছেলে আলামিন (১৫) একই গ্রামের সিয়ামসহ আরও কয়েকজন। তিনি আরও জানান, ঘটনার সময় জরুরি সেবা (৯৯৯) ও হোসেনপুর থানায় কল দেয়া হলেও এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনি। হোসেনপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আআসাদুজ্জামান টিটু জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোর গ্যাংকিশোরগঞ্জনির্যাতনহত্যার হুমকি
শেয়ারTweetPin

সর্বশেষ

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬

২২৮ রানের বোঝা চাপিয়ে দিলো বাংলাদেশ, অস্ট্রেলিয়া পারবে তো সামলাতে?

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT