মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধুর মৃত্যু

মোটরসাইকেলটি রাস্তার পাশে ঝোপঝাড়ে পড়ে আছে, দুর্ঘটনার স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে।
রোববার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, এগারসিন্দুর ইউনিয়নের চরখামা এলাকার কামালের ছেলে পলাশ (১৭) ও আসাদের ছেলে রিয়াদ (১৮)।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।
এগারসিন্দুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য শিরিন আক্তার সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






