তীব্র তাপপ্রবাহ আর ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন নরসিংদীর পোল্ট্রি খামারিরা। অতিরিক্ত গরমের কারণে মরে যাচ্ছে মুরগি। কমতে শুরু করেছে মাংস ও ডিম উৎপাদন। এই অবস্থা চলতে থাকলে ব্রয়লার মুরগি ও ডিম সরবরাহে সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।








