স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫

ডেঙ্গু মশার লার্ভা দেখা যাচ্ছে, যা ডেঙ্গু রোগের কারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু মশার লার্ভা একটি মানুষের ত্বকে দেখা যাচ্ছে, যা ডেঙ্গু রোগের সংক্রমণের কারণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় নতুন ভর্তি ২ জন এবং ঢাকার বাইরে নতুন ভর্তি ৩ জন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ১০ জন।

১ জানুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৭৯৩ জন। এদের মধ্যে ঢাকায় ৩৮৬ জন এবং ঢাকার বাইরে ৪০৭ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের। এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৭৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

বিষয়:ডেঙ্গু রোগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…