২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে ৪ শতাংশে। তবে তার পরের অর্থবছরে সেটি বেড়ে দাঁড়াতে পারে ৫ দশমিক ৫ শতাংশে। এই পূর্বাভাস দিয়ে বিশ^ব্যাংক বলেছে, রাজনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি ও আর্থিক খাতের দুর্বলতার কারণে চলতি বছরে প্রবৃদ্ধি কম হবে।








