চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেয়ারবাজার নিয়ে ইমরান কাদিরের বই ‘রোড টু ওয়েলথ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৩
শিল্প সাহিত্য
A A

শেয়ারবাজর নিয়ে প্রচলিত ভুল ধারণা ভাঙ্গতে ও এই বাজারের আদ্যোপান্ত নিয়ে ‘রোড টু ওয়েলথ’ নামের বই লিখেছেন গণমাধ্যমকর্মী ও বিনিয়োগকারী ইমরান কাদির। আর্থিক স্বাধীনতা লাভের নানা উপায় নিয়েও বিস্তারিত আছে এই বইয়ে।

বইটি এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে; বিশেষ করে তরুণ বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের মাঝে। একুশে বইমেলার ৩৫ নম্বর প্যাভিলিয়নে জ্ঞানকোষ প্রকাশনীতে পাওয়া যাচ্ছে বইটি।  এছাড়া অনলাইন বুকশপ রকমারীতেও যে কেউ কিনতে পারছেন বইটি।

“শেয়ারবাজার ফাটকা বাজার, জুয়ার বাজার; এই বাজারে নাকি টাকা কামানো যায় না! সবাই ধরা খায়!”- এমন কথা দিয়ে বইটি শুরু করেছেন ইমরান কাদির। তার ভাষায়, শেয়ার বাজার নিয়ে আমাদের সমাজের প্রচলিত ধারণাগুলো এমনই। এই বই লেখার উদ্দেশ্য, প্রচলিত এই ধারণাগুলোর ব্যাপারে আমার যে দৃষ্টিভঙ্গী, সেটা পাঠকদের সঙ্গে ভাগাভাগি করা।

শেয়ারবাজারের গুরুত্ব তুলে ধরে ইমরান কাদির লিখেছেন, এই মুহূর্তে জনপ্রিয় ব্যবসা সাময়িকী ফোর্বসের বিশ্বের শীর্ষ একশ ধনীর তালিকায় ১৩ জন শেয়ার ব্যবসায়ী, যারা সরাসরি যুক্ত শেয়ারবাজারের সঙ্গে। এই তালিকায় অনেকেরই আবার পরোক্ষভাবে শেয়ার ব্যবসায় রয়েছে বিপুল বিনিয়োগ।

বইয়ে ইমরান কাদির শেয়ারবাজারে পদার্পনের গল্প, ভুল করে লস করার বিষয়, বিনিয়োগ দৃষ্টিভঙ্গী আর অতি প্রত্যাশা, পরামর্শ নেয়ার উপায়, গুজব, শেয়াবাজরের টেকনিক্যাল বিষয়- যেমন কম্পাউন্ডিং ইনভেস্টমেন্ট, মার্কেটের অংশীজন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, প্রযুক্তির ব্যবহার, ট্রেড কারর উপায় ও প্রক্রিয়া, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিনিয়োগের কৌশল, মানি ম্যানেজমেন্ট, বিনিয়োগ ও আবেগ, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ইনভেস্টর মাইন্ডসেট, ট্রেডিং এর চেকলিষ্ট, আর্থিক স্বাধীনতা লাভেরমত বিষয়গুলোর আদ্যোপান্ত ব্যাখ্যা করেছেন।

বিষয়গুলো আলোকপাত করতে গিয়ে নিজের অভিজ্ঞতা, গবেষণা, দেশে ও বিদেশের সফল বিনিয়োকারীর কথা, গ্রাফ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার উল্লেখ করেছেন। যুক্ত করেছেন সফল ব্যক্তিদের বিভিন্ন উক্তি ও ঘটনা।

Reneta

ইমরান কাদিরের ভাষায়, অর্থ হয়তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নয়, তবে অর্থ না থাকা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রভাবিত করে। আমাদের স্বাস্থ্য, শিক্ষা, লাইফস্টাইল প্রতিটা জিনিসের জন্যই অর্থের প্রয়োজন। ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং একাগ্র চেষ্টার মাধ্যমে অর্থনৈতিক সাফল্য অর্জন করা সম্ভব।

‘রোড টু ওয়েলথ’-এর বিভিন্ন দিক www.imrankadir.com এ পাওয়া যাচ্ছে।  ভবিষ্যতে শেয়ারবাজার ও আর্থিক স্বাধীনতা বিষয়ে ধারাবাহিকভাবে লেখার ইচ্ছা আছে ইমরান কাদিরের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান কাদির
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT