চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গোল্ড প্লে বাটন’ হাতে পেয়ে যে উপলব্ধি ইমরানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২২
বিনোদন
A A

অনুসারী ১০ লাখে পৌঁছানোয় গুগলের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের ‘গোল্ড প্লে বাটন’ পেলেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরান মাহমুদুল।

মূলত বিভিন্ন মিউজিক লেভেলে নিয়মিত গান করেন এ শিল্পী। সমানতালে তাকে পাওয়া যায় সিনেমার গানেও।

‘ইমরান মাহমুদুল’-এর চ্যানেলটি ঘেঁটে দেখা যায় নিজের ইউটিউবে চ্যানেলে ওত বেশি সচল না এ গায়ক। তবে চ্যানেল আই অনলাইনকে ইমরান জানালেন, নিজের চ্যানেলের জন্য আগামীতে নিয়মিত গান বানাবেন।

নতুন কিংবা পুরাতন অনেক জনপ্রিয় তারকা শিল্পীদের চেয়ে এগিয়ে ইমরান। ২০১৫ সালের জানুয়ারিতে তিনি নিজের ইউটিউব চ্যানেল খুলেছিলেন। ফেসবুকে তার অনুসারী ৫৮ লাখের বেশি, ইনস্টগ্রামে ২১ লাখ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গায়ক ও সুরকার বুধবার ইউটিউব থেকে ‘গোল্ড প্লে বাটন’ হাতে পেয়েছেন।

ইমরান জানান, ২০১৫ সালের জানুয়ারিতে তার নিজের চ্যানেলের প্রথম কনটেন্ট ছিল আলোচিত গান ‘বলতে বলতে চলতে চলতে’। বর্তমানে গানটির ভিউ সাড়ে ৭ কোটির (৭৫ মিলিয়ন) বেশি।

বিশ্বের বড় তারকাদের নিজস্ব ইউটিউব চ্যানেল দেখা যায়, যারা নিজেদের চ্যানেলে নিয়মিত গান করেন। বাংলাদেশের অনেক জনপ্রিয় শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। তবে মিলিয়ন সাবস্ক্রাইবার আছে হাতে গোনা কয়েকজনের। তাদেরই একজন ইমরান।

Reneta

গোল্ড প্লে বাটন হাতে পেয়ে জনপ্রিয় এ গায়ক বলেন, আমি নিজের চ্যানেলে এখনো এতটা সক্রিয় না। বেশিরভাগ কাজ করা মিউজিক লেভেলের। নিজের চ্যানেলের জন্য নিয়মিত কাজ না করেই ১০ লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়েছে। আমার ধারণা, নিয়মিত কনটেন্ট দিলে সাবস্ক্রাইবার দ্বিগুণ হতো।

এখন থেকে আরো মনোযোগী হয়ে নিজের চ্যানেলে কনটেন্ট দেয়ার কথা জানিয়ে ইমরান বলেন, আমার চ্যানেল থেকে ‘বলতে বলতে চলতে চলতে’ কোটি কোটি মানুষের কাছে পৌঁছেছে। ফ্যান এবং দর্শক শ্রোতাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটির গ্রহণযোগ্যতা আছে। তাছাড়া আমি মনে করি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তারা আসলে আমার জেনুইন ফ্যান। তারা নিশ্চয়ই নতুন গানের অপেক্ষায় থাকে। তাই আগামীতে নিয়মিত নিজের চ্যানেলের জন্য কাজ করবো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউটিউবইমরানইমরান মাহমুদুলগানচ্যানেললিড বিনোদনসাবস্ক্রাইবারসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT