চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ মামলায় জামিন পেলেন ইমরান খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইমরান খান জামিনে মুক্তি পেয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের ফল ঘোষণার আগেই সুখবর পেলেন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেনাঘাঁটিতে হামলা চালানো সংক্রান্ত ১২টি মামলায় জামিন পেলেন তিনি। একই মামলায় জামিন পেয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আজ (১০ ফেব্রুয়ারি) শনিবার রাওয়ালপিন্ডির সন্ত্রাস বিরোধী আদালত বিচারক মালিক ইজাজ আসিফ মামলার শুনানি শেষে এই রায় দিয়েছেন। গত বছরের মে মাসে পাকিস্তানের সেনাবাহিনীর সদর দপ্তরে এবং সেনা মিউজিয়ামে হামলা সংক্রান্ত মামলাতেই জামিন পেয়েছেন ইমরান।

গত বছরের মে মাসে ইমরান খানকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করে পাকিস্তানের প্যারামিলিটারি রেঞ্জার্স। এই ঘটনাকে কেন্দ্র করেই রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরসহ প্রায় ২০টি সামরিক ঘাঁটিতে হামলা ও ভাঙচুর চালায় তার সমর্থকরা। লাহোরের কর্পস কম্যান্ডারের বাড়ি, শাদমান পুলিশ স্টেশনেও হামলা হয়। শতাধিক পিটিআই কর্মী-সমর্থককে গ্রেপ্তারও করা হয়। ওই মামলাতেই অভিযুক্ত ছিলেন ইমরান খান।

Banglabid

সেনা ঘাঁটিতে হামলা সংক্রান্ত মামলাগুলোয় ইমরান খান ও কুরেশিকে অভিযুক্ত করা হয় ৬ ফেব্রুয়ারি। আজ তাদের আদালতে হাজির করা হয়। রায়ে বিচারক বলেছেন, ইমরান খানকে গ্রেপ্তার করে রাখার যৌক্তিকতা নেই। কারণ, মামলার অন্য নেতারা জামিনে আছেন। ইমরান খান আজ আদালতকে বলেন, ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এই মামলাগুলো ছাড়াও আরও বেশ কয়েকটি মামলা রয়েছে ইমরান খানের বিরুদ্ধে। তাই এই মামলায় তাকে জামিন দেওয়া হলেও তিনি এখনই জামিনে বের হতে পারবেন কিনা তা স্পষ্ট নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানজামিনমামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিতারার ভুয়া অ্যাকাউন্ট, সতর্ক করলেন মহেশ-নম্রতা

পরবর্তী

টেকনাফ সীমান্তে মিয়ানমার অংশে গুলি, আতঙ্কে মানুষ

পরবর্তী
সেনা সদস্যরা গ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফ সীমান্তে মিয়ানমার অংশে গুলি, আতঙ্কে মানুষ

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু, স্থানীয়রা আহতদের উদ্ধার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT