চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আওয়ারাপন ২’-এর দাপট অব্যাহত, ইমরানের সংগ্রামের গল্প জানালেন স্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৬
বিনোদন
A A

বলিউড অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন মাইলফলক যোগ করেছে ‘আওয়ারাপন ২’। মুক্তির পর মাত্র চার দিনেই ছবিটি বক্সঅফিসে ১৩০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। সেইসঙ্গে ইমরান হাশমি পাচ্ছেন ভূয়সী প্রশংসা!

স্বামীর এমন সাফল্যে আবেগাপ্লুত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরানের দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ার ও পর্দার আড়ালের কঠোর পরিশ্রমের কথা তুলে ধরেছেন তার স্ত্রী পারভীন।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে পারভীন লেখেন, ইমরানের এই জায়গায় পৌঁছাতে ২৩ বছর লেগেছে। এই দীর্ঘ সময়ে ছিল ধৈর্য, অধ্যবসায়, বিশ্বাস, সমর্পণ, আশীর্বাদ ও প্রার্থনা। ক্যারিয়ারে কখনো সাফল্য এসেছে, আবার কখনো ব্যর্থতা ও হতাশাও ঘিরে ধরেছে। তবে কোনো কিছুই ইমরানকে থামাতে পারেনি।

Banglabid

পারভীনের ভাষ্য, ইমরান সবসময় নিজের কাজ করে গেছেন এবং বিশ্বাস রেখেছেন যে একদিন তার পরিশ্রমের মূল্য সে পাবে। প্রতিটি চরিত্রের জন্য নিজেকে উজাড় করে দেন ইমরান।

সাফল্যের পরও কীভাবে নিজেকে মাটির কাছাকাছি রাখেন- এটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে বলে মনে করেন পারভীন।

স্বামীর কাজের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন তিনি। পারভীন জানান, ইমরান নিয়মিত চিত্রনাট্য পড়েন, তেলুগু সংলাপ শেখেন, দরজা বন্ধ করে দৃশ্যের অনুশীলন করেন। পাশাপাশি খাবার নিয়ন্ত্রণ, শরীরচর্চা ও নিজের যত্নের ক্ষেত্রেও তিনি কঠোরভাবে নিয়ম মেনে চলেন। ছুটির সময়ও তার এই রুটিনে কোনো ব্যতিক্রম ঘটে না।

Reneta

‘আওয়ারাপন ২’-এর সাফল্যে ইমরান যে দর্শকের ভালোবাসা পাচ্ছেন, সেটিকে তার প্রাপ্য বলেও মন্তব্য করেছেন পারভীন। স্বামীর সাফল্যে গর্বিত তিনি। একই সঙ্গে ইমরানের এই যাত্রা অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’ বক্স অফিসে বড় সাফল্য না পেলেও এর সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’ শুরু থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করে। আর সেই ছবির সাফল্য এখন ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হিসেবে সামনে এসেছে। মেনসএক্সপি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ারাপনইমরান হাশমিবক্সঅফিসবলিউডসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পলাতক সাবেক সেনাপ্রধান আজিজ, ইন্টারপোলে রেড নোটিশের উদ্যোগ

পরবর্তী

মাঠ থেকে হাসপাতালে নিতে হল চান্দিমালকে

পরবর্তী

মাঠ থেকে হাসপাতালে নিতে হল চান্দিমালকে

ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হয়ে আসছেন জনি ডেপ?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, শেষ ধাপের পরীক্ষায় সাফল্য

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসি-সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর

আগস্ট ২০, ২০২৬

দলের ভেতরের আবহ ও বিশ্বাসের যে বিষয়গুলো জানালেন সিমন্স

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT