চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন সফরে গুরুত্ব পাবে আমদানি, বাণিজ্য ও ঋণ: পররাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

আগামী ২০ জানুয়ারি তিন দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, তার এই সফরে আলোচনার টেবিলে আমদানি, বাণিজ্য, শুল্ক-ছাড় ছাড়াও থাকবে ঋণ ইস্যুটি।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন বলেন, ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

চীন সফরে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অনেক বিষয়ে আলোচনা হবে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চীন থেকে বিভিন্ন সময় নেওয়া সুদ কমানো ও মেয়াদ বৃদ্ধির বিষয়ে কথা বলব। কোটা সুবিধা বজায় রাখার বিষয়ে আলাপ রাখব। বাজেট সহায়তা নিয়েও কথা হবে। এছাড়া বিভিন্ন প্রকল্পে সহায়তার বিষয়ে আলোচনা করব।

আলোচনায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলের সবকিছু বাদ যাবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, তিস্তা নিয়ে সিদ্ধান্ত হবে বাংলাদেশের স্বার্থে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাঁচ বিলিয়ন ডলারের যে চুক্তি চীনের সঙ্গে হয়েছিল তা বহাল রাখার বিষয়ে আলোচনার কথাও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, কমিটমেন্ট ফি বাদ দিতে কথা বলব। চীন থেকে নেওয়া বিভিন্ন ঋণের মেয়াদ ৩০ বছর পর্যন্ত করা নিয়ে আলোচনা করব। আন্ত নদী বিষয়ক চীনের সঙ্গে যে চুক্তি ছিল তা শেষ, কাজেই চুক্তি নবায়ন করা হবে।

Reneta

ভারত সীমান্তে কাঁটাতারের বেড়ার বিষয়ে মো. তৌহিদ হোসেন বলেন, এমন ঘটনা এর আগেও ঘটেছে। ভারত শূন্য রেখার আন্তর্জাতিক নিয়ম মানছে না বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তর্বর্তী সরকারপররাষ্ট্র উপদেষ্টাপররাষ্ট্র উপদেষ্টার চীন সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদের চুক্তি প্রকাশ

মে ২২, ২০২৬

বিদ্যুৎ নন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হওয়ার পথে আলমগীর

মে ২২, ২০২৬
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামির দোষ স্বীকার

মে ২২, ২০২৬

কিশোর-কিশোরীর মধ্যে যৌনসম্পর্ক আর ধর্ষণ নয়! নতুন আইন পাশ

মে ২২, ২০২৬

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT