দূষণ রোধে নির্মাণ কাজে পরিবেশবান্ধব টেকসই উপকরণ ব্যবহারের আহবান জানিয়েছেন ভূমিমন্ত্রী। খুলনায় ব্লক উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে মতবিনিময় সভায়, ইটের পরিবর্তে ব্লকের ইট ব্যবহারে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেছেন, ইটভাটায় যথেচ্ছভাবে টপ সয়েল ব্যবহারে খাদ্য নিরাপত্তার পাশাপাশি হুমকিতে পড়তে পারে পরিবেশ।






