চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাদিকে হত্যাচেষ্টার সন্দেহভাজনের দেশ ত্যাগের তথ্য নেই: পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ন ১৪, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের দেশের বাইরে যাওয়া কোনো তথ্য নেই পুলিশের কাছে।

আজ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন নজরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, অপরাধীকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজে ফয়সাল মাসুদের বিদেশ যাওয়ার কোনো তথ্য নেই। তার পাসপোর্টও ব্লক করা হয়েছে। যাতে করে সে বর্ডার দিয়ে কোনভাবেই পালাতে না পারে। এছাড়াও দেশের বর্ডারে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। আমরা বিজিবিকে ম্যাসেজ দিয়েছি কোনভাবেই যেন সন্ত্রাসীরা দেশ ছেড়ে পালাতে না পারে।

অতিরিক্ত কমিশনার বলেন, স্থল সীমান্ত দিয়ে অবৈধভাবে পালানোর সম্ভাবনা মাথায় রেখে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক করা হয়েছে। সব ইমিগ্রেশন চেকপোস্টে সন্দেহভাজনদের বিষয়ে নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় নানা গুজব থাকলেও আমাদের কাছে এখন পর্যন্ত বিদেশে পালানোর কোনো অথেনটিক তথ্য নেই।’
‎
‎এখন পর্যন্ত এই ঘটনায় মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি তাদের পরিবারের লোকজন এখনো থানায় আসেনি। আমরা একটি করেছি এই কপিটা আমরা হসপিটালে নিয়ে যাব তারা যদি এটা সাইন করে ভালো তা না হলে আমরা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করব।

তারা কি দেশে আছে নাকি বিদেশে পালিয়ে গেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে তারা দেশের বাইরে চলে যাওয়ার কোন তথ্য নেই। ওসমান হাদী কে ফয়সাল মোটরসাইকেলের পিছনে বসে গুলি চালায় এবং আলমগীর মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। সর্বশেষ পুলিশের কাছে যে তথ্য রয়েছে গত জুলাই মাসে সে থাইল্যান্ড থেকে বাংলাদেশে এসেছে।

Reneta

মোটরসাইকেলটি কারা উদ্ধার করেছে জানতে চাইলে তিনি বলেন, এটি কাউন্টার টেররিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম(সিটিটিসি)। গুলির কোন ব্যারিস্টিক পরীক্ষা হয়েছে কিনা এটি জানতে চাইলে তিনি বলেন যেহেতু এখনো মামলা হয়নি তাই আদালতের নির্দেশ ছাড়া এটির ব্যালেন্সটিক পরীক্ষা করার কার্যক্রম শুরু হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিএমপি ব্রিফিংফয়সাল মাসুদহাদি হত্যাচেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

হ্যাকার, রহস্য আর অ্যাকশনে ভরপুর ‘ক্যাকটাস’!

মার্চ ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘুর ওপর হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ ভারতীয় পার্লামেন্টের

মার্চ ১৩, ২০২৬

সিরিজ জয়ে চোখ রেখে পাকিস্তানকে ব্যাটে পাঠিয়েছে বাংলাদেশ

মার্চ ১৩, ২০২৬

চঞ্চল–মোশাররফের বড় পর্দায় ফেরা!

মার্চ ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করেছে ছাত্রদল নেতাকর্মীরা

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT