চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে কক্ষ না ছাড়ায় বৈধ শিক্ষার্থীকে মারধর করল অবৈধরা

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৯:৩৭ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৩
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অবৈধভাবে আবাসিক হলের কক্ষ দখলে রাখতে মাহিবি রহমান নামের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মাহিবি পরিবেশ বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের ছাত্র।

মঙ্গলবার ১২ সেপ্টেম্বর হল প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। এর আগে, সোমবার ১১ সেপ্টেম্বর মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত শেখ রাসেল হলে হামলার ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- ৪৮তম ব্যাচের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী প্রিতম সাহা ও একই বিভাগের প্রকাশ মৈত্র, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মাহবুব রহমান ওরফে উৎসব, নৃবিজ্ঞান বিভাগের মির্জা তৌফিক রায়হান এবং পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৯তম ব্যাচের শেখ মুশফিকুর রহমান পরশ। তারা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রিতম সাহা ও প্রকাশ মৈত্র দীর্ঘদিন ধরে হলটির আবাসিক ছাত্র মাহিবি ও রাকিবকে ৮১৬ নম্বর কক্ষটি ছেড়ে দিতে বলে। কক্ষ ছাড়তে রাজি না হওয়ায় বিভিন্ন সময় অভিযুক্তরা তাদেরকে মানসিক নির্যাতন ও র‍্যাগ দেয়। সবশেষ সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রিতম সাহা মুশফিকুর রহমান, উৎসব, ও তৌফিক রায়হানকে ডেকে এনে ভুক্তভোগী মাহিবিকে মারধর করে। এসময়, তারা কোথাও অভিযোগ দিলে মাহিবিকে দেখে নেওয়ার হুমকি দেন।

মাহিবি রহমান বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। মারধরকারীদের বিচার চাই।’

তবে মারধরের ঘটনা অস্বীকার করেন অভিযুক্তরা। তারা অভিযোগটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

Reneta

শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ মো. তাজউদ্দীন সিকদার চ্যানেল আইকে বলেন, মারধরের ঘটনায় ভুক্তভোগীর অভিযোগপত্র পেয়েছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT