চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যানসারের কাছে হার মানলেন ভারতীয় গায়িকা ভবতারিণী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
ভারতীয় গায়িকা ভবতারিণীর ছবি, তিনি ক্যানসারের কাছে হার মানলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী ভবতারিণী রাজার। জানা গেছে, গত ছয় মাস ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

সম্প্রতি তিনি ক্যানসারের চিকিৎসার জন্য শ্রীলঙ্কায় গিয়েছিলেন। সেখানেই একটি বেসরকারি হাসপাতালে ২৫ জানুয়ারি বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। তার মরদেহ শুক্রবার (২৬ জানুয়ারি) চেন্নাইতে নিয়ে আসা হচ্ছে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।

ভবতারিণী সংগীত পরিচালক ইলাইয়ারাজার কন্যা। সুরকার কার্তিক রাজা এবং যুবান শঙ্কর রাজা সম্পর্কে তার দাদা হন। ১৯৯৫ সালে ‘রাসাইয়া’ সিনেমায় নেপথ্যশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন ভবতারিণী। তিনি সুরকার দেবা এবং সিরপির সুরে বেশ কিছু গান গেয়েছেন। ভবতারিণী রাজার সুরকার হিসেবেও বেশ পরিচিতি লাভ করেছিলেন।

Banglabid

ভবতারিণী রাজার ২০০১ সালে তামিল সিনেমা ‘ভারতী’র অন্তর্গত ‘মেইল পোলা পোন্নু ওন্নু’ গানটির জন্য শ্রেষ্ঠ নারী প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় পুরস্কারও পান তিনি। ২০০২ সালে তিনি রেবতী পরিচালিত ‘মিত্র, মাই ফ্রেন্ড’ সিনামায় সুর দিয়েছিলেন।

এরপর তিনি ‘ফির মিলেঙ্গে’সহ অনেক সিনেমায় কাজ করেন। তিনি সব শেষ ‘মায়ানাধি’ নামের মালায়ালাম সিনেমায় প্লেব্যাক করেন। ভবতারিণী রাজারের অকাল প্রয়াণে শোকাহত অগণিত ভক্ত এবং দক্ষিণ ভারতীয় সংগীত ভুবন।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যানসারদক্ষিণ ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পীভবতারিণী রাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

“পার্বত্য চুক্তি বাতিল হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ আরও শক্তিশালী চুক্তি করতে হবে”

আগস্ট ৯, ২০২৬

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT