ধর্ম ও জীবন

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিরা একত্রে নামাজ আদায় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিরা একত্রে নামাজ আদায় করছেন, বাংলাদেশের একটি ধর্মীয় সমাবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে। শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ মোনাজাত পরিচালনা করবেন বলে জানা গেছে।

আয়োজক সূত্রে এ তথ্য জানা গেছে।

আয়োজকরা জানান, বুধবার বাদ ফজর ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুকের বয়ান করার কথা রয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটে হেদায়েতি বয়ান করবেন হিন্দুস্থানের মাওলানা আব্দুর রহমান। এ বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে আখেরি মোনাজাত পরিচালনা করবেন শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। প্রথম ধাপের আখেরি মোনাজাতও তিনিই পরিচালনা করেছেন।

ইজতেমা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সোমবার (৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপ শুরু হয়, যা আজ শেষ হচ্ছে।

৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।

বিষয়:আখেরি মোনাজাত ইজতেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…