চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে ৩০ এপ্রিল শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০২৫
- সেমি লিড, ধর্ম ও জীবন
A A

কোরআন ও সুন্নাহ প্রচারে নিয়োজিত বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর উদ্যোগে চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহার পারাবিল ময়দানে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী সুন্নাতে ভরা বিভাগীয় ইজতেমার ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।

তিনদিনব্যাপী এ ইজতেমা ৩০ এপ্রিল শুরু হয়ে ২ মে জুমার নামাজের পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হবে বলে জানিয়েছেন দাওয়াতে ইসলামীর চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের দায়িত্বরত মুহাম্মদ শওকত আত্তারি। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বিভাগীয় ইজতেমার সার্বিক প্রস্তুতি সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ইজতেমার সার্বিক নিরাপত্তার বিষয়ে মুহাম্মদ শওকত আত্তারি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ চেকপোস্ট, সিসি ক্যামেরা, পাঁচটি ওয়াচ টাওয়ার এবং বিশেষ চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। মাঠে প্রবেশের সময় মুসল্লিদের তল্লাশি করা হবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও দাওয়াতে ইসলামীর কয়েক শ’ নিজস্ব নিরাপত্তাকর্মী মাঠে থাকবেন। ইজতেমায় আগত মুসল্লিদের জন্য অজু, গোসল, প্রয়োজনীয় টয়লেট এবং খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। বিদ্যুৎ সংযোগ দিয়েছে পিডিবি।

এ সময় মিডিয়া সেলের অপর সদস্য মুফতি জহিরুল ইসলাম বলেন, সুফিবাদ এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বিদায় বিশ্বাসী এই সংগঠন ২০১৫ সাল থেকে বাংলাদেশে নিয়মিতভাবে তিন দিনের ইজতেমা আয়োজন করে আসছে। ইজতিমায় কোরআন, সুন্নাহ, ইজমা ও কেয়াসের ভিত্তিতে ঈমান-আক্বিদা ও আমলের বিষয়ে দিন-রাত বয়ান হবে। মুসল্লিদের নামাজ, ফরজ, সুন্নাত ও নফল ইবাদতের নিয়ম-নীতি হাতে-কলমে শেখানো হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহমুদুল হক কাদেরী, মাদানী চ্যানেল বাংলার জিম্মাদার আলহাজ রিয়াজ আত্তারি, দারুল মদিনা ইসলামিক স্কুলের জিম্মাদার মোহাম্মদ বেলাল আত্তারি, খুদ্দামুল মাসাজিদ ওয়াল মাদারিস জিম্মাদার ইঞ্জিনিয়ার কাওসার আত্তারি এবং ওলামা মাশায়েখ জিম্মাদার আলহাজ আমিন আত্তারি প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইজতেমাদাওয়াতে ইসলামী
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT