বাংলাদেশ

ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা

বাংলাদেশের পুলিশ ও সেনা সদস্যরা ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইজিপি ও অন্যান্য কর্মকর্তারা ভাষা শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন, শহীদদের প্রতি সম্মান প্রদর্শন।. Channel i News – চ্যানেল আই নিউজ

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (গণমাধ্যম ও জনসংযোগ) মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশের মহাপরিদর্শক।

এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ মহাপরিদর্শকের সাথে ছিলেন।

বিষয়:আইজিপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি ভাষার মাস ভাষার মাস ফেব্রুয়ারি ২০২৩ রাষ্ট্রভাষা বাংলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…