বাংলাদেশ

চারদিনের সফর শেষে নিউইয়র্ক ত্যাগ করলেন আইজিপি

আইজিপি ও কর্মকর্তাদের নিউইয়র্ক থেকে ফিরার সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্ক থেকে ফিরে আসার সময় আইজিপি ও কর্মকর্তাদের একটি দল।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ চারদিনের সফর শেষে দেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন।

স্থানীয় সময় রবিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা ২০মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে তিনি দেশের উদ্দেশে রওনা হন।

এর আগে রাত সাড়ে ৯টায় জন এফ কেনেডি-জেএফকে বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী বাংলাদেশি ও আওয়ামী লীগ নেতারা তাকে বিদায় জানান।

জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে গত ৩০ আগস্ট আইজিপি ড. বেনজির আহমেদ নিউইয়র্কে আসেন। ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর পুলিশ সামিটের বিভিন্ন ইভেন্টে যোগ দেন ও জাতিসংঘ পুলিশ প্রধানের সঙ্গে বৈঠক করেন।

 

বিষয়:নিউইয়র্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…