বাংলাদেশ

‘বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে আগামী প্রজন্মের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হবে’

বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে পুলিশ মহাপরিদর্শক

বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের স্মরণসভা, জাতীয় পতাকা ও সেলামি প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ কর্মকর্তারা জাতীয় স্মরণসভায় অংশগ্রহণ করে, সম্মান ও শ্রদ্ধা নিবেদন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী প্রজন্মের শিশুরা বঙ্গবন্ধু কর্নার পরিদর্শনের মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং কী চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সে সম্পর্কে তাদের জানার আগ্রহ সৃষ্টি হবে।

রোববার ২৬ মার্চ রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেসে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, স্বাধীনতা কীভাবে হয়েছিল একটা প্রজন্ম সেটা ভুলতে বসেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন তারপর থেকে আবারও দেশের চাকা যেন স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়েছে।

মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বঙ্গবন্ধু কর্নার স্থাপনকে স্বাগত জানিয়ে মহাপরিদর্শক বলেন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, দেশ ও জনগণের প্রতি গভীর মমত্ববোধ এবং আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করছি। আজকে আমাদের পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং নবীন অফিসার ও তাদের পরিবার যারা এখানে আসবেন তারা বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করার মাধ্যমে জাতির ইতিহাস জানতে পারবেন।

পুলিশ সদস্যরা স্মৃতি প্রদর্শনী দেখছেন, ছবি বাংলার সংবাদ মাধ্যম চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম। এসময় অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু কর্নারের স্মৃতিসৌধে পুলিশ ও সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ এর আগে সকালে মহান মুক্তিযুদ্ধে আত্নোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সেসময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে‌। তখন বিউগলে বেজে উঠে করুণ সুর।

বিষয়:বঙ্গবন্ধু কর্নার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…