চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেকোনও চক্রান্ত রুখে দিতে প্রস্তুত পুলিশের প্রতিটি সদস্য: আইজিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৩
বাংলাদেশ
A A

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। স্মার্ট পুলিশিংয়ের জন্য প্রধানমন্ত্রী আমাদের সক্ষমতা বৃদ্ধি করেছেন, জনবল দিয়েছেন, লজিস্টিক দিয়েছেন। যেকোনও চক্রান্ত যেকোনও প্রচেষ্টাকে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য রুখে দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান।

আইজিপি বলেন: দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞ। পুলিশের মনোবল চাঙা রয়েছে‌। এ দেশের চাকা পেছনের দিকে ঘোরানোর যেকোনও চক্রান্ত যেকোনও প্রচেষ্টাকে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য রুখে দিতে প্রস্তুত রয়েছে। স্বাধীনতার চেতনা থেকে দেশকে পেছনে নেওয়ার প্রচেষ্টা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য রুখে দিতে সচেষ্ট। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য যারাই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, দেশীয় ও আন্তর্জাতিক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করে এ দেশে স্বাধীনতার চেতনাকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিল। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পর দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় সংঘটিত করে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন‌। পাকিস্তান এখন বলছে, বাংলাদেশের কাছে শিখতে হবে কীভাবে উন্নত-সমৃদ্ধ দেশ গড়া যায়। বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। স্মার্ট পুলিশিংয়ের জন্য প্রধানমন্ত্রী আমাদের সক্ষমতা বৃদ্ধি করেছেন, জনবল দিয়েছেন, লজিস্টিক দিয়েছেন। জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স সেই নীতির আলোকে এ দেশ থেকে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনের মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা সম্ভব হয়েছে।

এ সময় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য শেখ কবির হোসেন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, র‌্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন, অতিরিক্ত পরিচালক প্রশাসন কামরুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি অতিরিক্ত আইজিপি স্পেশাল ব্রাঞ্চ মোহাম্মদ মনিরুল ইসলামসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT