চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডুয়াফ-এর ইফতার পার্টি অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশে গার্মেন্টস শিল্পে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাপারেল ফাউন্ডেশন (ডুয়াফ)-এর ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ মার্চ বাংলা মোটর রুপায়ন টাওয়ারে এই ইফতার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনটি বাংলাদেশ গার্মেন্টস শিল্পে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের সকল সাবেক শিক্ষার্থীদের একটি নির্ভরযোগ্য সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। মূলত এই শিল্পের বিভিন্ন বিভাগে ছড়িয়ে ছিটিয়ে থাকা সবাইকে একটি সুনির্দিষ্ট প্লাটফর্মে নিয়ে আসার উদ্দেশ্যে ২০১৯ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাকাল থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিয়োজিত ডুয়াফ এবার আরও বড় পরিসরে তাদের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। বিশেষ করে এই সেক্টরে আসা নতুন কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে একজন দক্ষ কর্মী হিসেবে তৈরি করা।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে। এরপর ডুয়াফ এর লক্ষ্য ও উদ্দেশ্য পাঠ করেন ডেকো ইশো গ্রুপের কমার্শিয়ালের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ রায়হান খান। এরপর বক্তারা তাদের বক্তব্য প্রদান করেন।

অ্যাসরোটেক্স গ্রুপ এর সিইও নুরুল আফসার বলেন, ঢাবি নিজেই একটা ব্র্যান্ড যেখান থেকে মানব সম্পদ তৈরি হয়, হোক সেটা সরকারি কিংবা বেসরকারি খাতে। তবে আমাদের মিড- ম্যানেজমেন্ট এ দৈন্যতা আছে যেটা আমাদের কাটিয়ে তুলতে হবে। কারণ আমাদের উৎপাদনে লোক আছে কিন্তু ম্যানেজমেন্ট এ দক্ষ লোক দরকার।

হামীম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর শামীম রেজা তার বক্তব্যে বলেন, আমরা সবাই কমবেশি চাকরীর পেছনে ছুটি কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করি না, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। মালিকের কষ্টটা বুঝে আমাদের অনারশিপ নিতে হবে।

Reneta

ইউন্ডি গ্রুপ্রের ম্যানেজিং ডিরেক্টর মেজবাহ উদ্দিন তার বক্তব্যে বলেন, গার্মেন্টস শিল্পে প্রথমদিকে ঢাবির হাতে গোনা কয়েকজন ছিল কিন্তু এখন অনেক ছেল্কে মেয়ে এসেছে। যদিও আমাদের সেক্টর প্রথমদিকে সেভাবে বৃদ্ধি হয় নাই যেভাবে অন্য দেশগুলোতে হয়েছিলো। আমাদের ব্র্যান্ডিং এ সমস্যা আছে। ব্র্যান্ডিং বাড়াতে হবে যাতে অপপ্রচার কমে যাবে। শুধু শ্রমিক নয়, অর্থ , মানব সম্পদ, বিপণন ও ব্যবস্থাপনা বিষয়গুলোতেও আমাদের জোর দিতে হবে। তাছাড়া ঢাবি তে গার্মেন্টস বিষয়ে একটা বিভাগ খোলা যেতে পারে।

সবশেষে ডুয়াফ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং সামনে আরও কার্যকরী কিছু করার ঘোষণা দিয়ে অনুষ্ঠানটি পরিপূর্ণতা লাভ করে। এছাড়াও বক্তব্যের মাঝে মাঝে উপস্থিত সবাই নিজদের পরিচয় প্রদান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতার পার্টিডুয়াফঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT