রাজনীতি

দেশের কথা অধিকারের কথা বললে ডিজিটাল আইনে মামলা দেয়: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

-4 Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ ভিন্ন আঙ্গিকে ভিন্ন মোড়কে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের কথা বললে, অধিকারের কথা বললে ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে রাষ্ট্রদ্র্রোহিতার মামলা দেওয়া হয়।

মির্জা ফখরুল বলেন, সরকারের সমালোচনা করাই রাষ্ট্রদ্রোহিতা নয় বরং সরকার খারাপ কাজ করলে তার সমালোচনা করাই গণতন্ত্রের নিয়ম।

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন,  বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। গায়ের  জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কোন নির্বাচন করতে দেওয়া  হবে না।

মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশের অর্থনীতি, রাজনীতি, আদালত, সবকিছুকে সুষ্ঠুভাবে পরিচালনা করতেই ২৭ দফা প্রণয়ন করেছে।

বিষয়:ডিজিটাল আইনে মামলা মির্জা ফখরুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…