বাংলাদেশ

২ দিনের ছুটি নিলেই ঈদে ৯ দিনের ছুটি

বাংলাদেশের ব্যাংকিং শাখায় গ্রাহকদের সেবা প্রদান।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকিং শাখায় গ্রাহকদের সঙ্গে ব্যাংকাররা সেবা প্রদান করছেন, স্বাস্থ্যবিধি মেনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পবিত্র ঈদুল ফিতরের মতোই এবারও আসন্ন ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা লম্বা ছুটি পেতে পারেন। ঈদে শুধু ২ দিন ছুটি নিলেই তারা টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

জিলহজ মাসের চাঁদ দেখার ওপর পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সৌদি আরবে ঈদের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৬ জুন।

অন্যদিকে আজ শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন চাঁদ দেখা গেলে আগামী ১৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপনের পরদিন কুরবানির ঈদ পালন করা হয়। এ হিসেবে আগামী ১৭ জুন  বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে; এটি ধরে নিয়েই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

ক্যালেন্ডার বলছে, ‘১৯ ও ২০ জুন’ ঐচ্ছিক ছুটি নিতে হবে। তাহলে তার ছুটি গিয়ে দাঁড়াবে ৯ দিনে। ফলে ২১ ও ২২ জুন পর্যন্ত প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কুরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন থেকে। যা চলবে ১৮ জুন পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসেবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। তার সঙ্গে কেউ যদি ১৯ ও ২০ জুন ছুটি নিতে পারেন তবে ২১ ও ২২ জুনসহ ঈদে তিনি টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বিষয়:সরকারি চাকরিজীবী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…