চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতন্ত্রে বিশ্বাস করলে সহনশীল হতেই হবে: প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৪:৪০ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৩
- সেমি লিড, আদালত
A A

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন ‘গণতন্ত্রে বিশ্বাস করলে একে অপরের প্রতি সহনশীল হতেই হবে।’

জাতীয় শোক দিবস–২০২৩ উপলক্ষে মঙ্গলবার সুপ্রিম কোর্ট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান বিচারপতি বলেন, ‘গণতন্ত্রে বিশ্বাস করলে একে অপরের প্রতি সহনশীল হতেই হবে। আমি গণতন্ত্রে বিশ্বাস করবো, আর সহনশীল হবো না। এটাকে গণতন্ত্রের চর্চা বলা যাবে না।’

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন ‘আমার মনে হয়, আমরা যদি একাত্তরকে মেনে নেই, সংবিধান মেনে নেই, গণতন্ত্রকে মেনে নেই। আর তারপর যদি রাজনীতি শুরু করা যায়, সমাজনীতি শুরু যায়, অর্থনীতি শুরু করা যায়, বিচার শুরু করা যায়, তাহলে আমাদের ভিতর যে দূরত্ব আছে সেটা কমে আসবে।’

এসময় প্রধান বিচারপতি বলেন, ‘আমার মতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। ঠিক সেই হিসাব নিকাশ করেই ৩ নভেম্বর যে হত্যাকাণ্ড করা হয় যাতে এ জাতি দিন দিন ধ্বংসের দিকে যায়। সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং তারপর আমাদের এগুতে হবে। অন্যথায় বার বার আমরা বিপদের সম্মুখ হতেই থাকবো।’

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আরও বলেন, ‘দেশকে স্বাধীন করতে বঙ্গবন্ধুর ছিল দৃঢ় সংকল্প। আর মানুষের সঙ্গে তার সংযোগ ও সম্পর্ক ছিল নিবিড়। জাতির প্রতি তার আস্থাই তাকে নেতা বানিয়েছে।’

এছাড়া প্রধান বিচারপতিসহ কয়েকজন বিচারপতি তাদের বক্তব্যে ‘বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন হওয়া উচিত’ বলে অভিমত ব্যক্ত  করেন।

Reneta

আজকের এই আলোচনা সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. আশরাফুল কামাল, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি আবু আহমেদ জমাদার, বিচারপতি মো. বশির উল্লাহ বক্তব্য রাখেন। আলোচনা সভায় হাইকোর্ট বিভাগের অন্যান্য বিচারপতি ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও ১৫ অগাস্ট শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।এরপর সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামের সামনে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন প্রধান বিচারপতি।

এর আগে সকালে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে স্থাপিত স্মারক সৌধ “স্মৃতি চিরঞ্জীব” -এ পুস্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৫ আগস্টবঙ্গবন্ধুসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীনের সঙ্গে ঐকমত্য

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত পাসপোর্ট অফিস ও বিআরটিএ

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৭৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে ১ কোটি ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার চক্রবর্তী

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT