বাংলাদেশ

নাশকতার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকলে তা বেরিয়ে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপূজায় মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপূজায় সব মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক করার বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হঠাৎ করে এত অগ্নিকাণ্ড কেন হচ্ছে তা নিয়ে তদন্ত চলছে। নাশকতার চেষ্টা বা এর পিছনে রাজনৈতিক কোন উদ্দেশ্য থাকলে তা শিগগির বেরিয়ে আসবে।

মন্ত্রী আজ রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবাজারে আগুনের দিন ফায়ার সার্ভিস অফিসে হামলার ঘটনায় জড়িতরা একটি রাজনৈতিক দলের কর্মী। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরিচয় জানানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা ৩ টি তদন্ত কমিটি কাজ করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একটি রাজনৈতিক দলের কর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। ৫৮টি মার্কেটকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।

বিষয়:স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…