চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘২৭০ দিনে সংসদে অনুমোদন না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে প্রস্তাবগুলো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
ড. আলী রীয়াজ সংবিধান সংস্কার ও পুনর্লিখনের প্রয়োজনীয়তা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী জাতীয় সংসদ নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রথম নয় মাস (২৭০ দিন) সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। এই সময়ের মধ্যে গণভোটে অনুমোদিত প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

তবে সংসদ যদি নির্ধারিত সময়ে তা সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে সরকার ‘সংবিধান সংশোধনী আইনের খসড়া’ আকারে প্রস্তাবগুলো গণভোটে দিতে পারবে। গণভোটে পাস হলে সংবিধান সংস্কার পরিষদ প্রস্তাবগুলো অনুমোদন করবে। নির্ধারিত ২৭০ দিনের মধ্যে অনুমোদন না হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের অংশ হয়ে যাবে– এমনটাই জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

মঙ্গলবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেয় ঐকমত্য কমিশন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আলী রীয়াজ। এ সময় কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Banglabid

সংবাদ সম্মেলনে আলী রীয়াজ বলেন, গণভোট আয়োজনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যেকোনো সময় গণভোট অনুষ্ঠিত হতে পারে।

তিনি জানান, গণভোটে প্যাকেজ আকারে একটিমাত্র প্রশ্ন থাকবে- সনদ ও সংশ্লিষ্ট খসড়া বিল সমর্থন করা হচ্ছে কি না।

রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, কমিশন সরকারকে পরামর্শ দিয়েছে যেন এসব বিষয় জনগণের সামনে উপস্থাপন করা হয়। জনগণের রায় পাওয়ার পর রাজনৈতিক দলগুলো তাদের সিদ্ধান্ত নেবে। কমিশন বলেছে, ৪৮টি বিষয়ে জনগণের সম্মতি বা অসম্মতিকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলী রীয়াজজাতীয় ঐকমত্য কমিশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুলাই সনদ: খসড়ায় তত্ত্বাবধায়ক সরকার ও দ্বিকক্ষ সংসদের প্রস্তাবসহ আরও যা আছে

পরবর্তী

সহপাঠীর হাতে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

পরবর্তী
Bangladeshi boy in traditional attire with a crowd in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

সহপাঠীর হাতে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

FBR building in Islamabad, Pakistan, with logo and modern architecture. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে এক-তৃতীয়াংশ করদাতার 'শূন্য আয়' ঘোষণা

সর্বশেষ

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT