চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃত্রিম সংকট তৈরি করা না হলে খাদ্য সংকট হবে না: খাদ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ অপরাহ্ণ ৩০, মে ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃত্রিম সংকট তৈরি করা না হলে এদেশে খাদ্য সংকট হবে না।

বাসস জানায়, সোমবার সচিবালয় থেকে ‘বোরো- ২০২২ মৌসুমে অভ্যন্তরীণ সংগ্রহ ও বাজার মনিটরিং’ সংক্রান্ত অনলাইন মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের মাটিতে সোনা ফলে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, বাংলার কৃষকের ঘরে ধারাবাহিকভাবে এখানে বোরো, আউশ ও আমন ধান ওঠে।

‘‘অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যা করণীয়, তার সবই করা হবে। প্রয়োজনে ট্যাক্স কমিয়ে চাল আমদানি করে ভোক্তাকে স্বস্তিতে রাখা হবে।’’

সেসময় তিনি ব্যবসায়ীদের অতিরিক্ত প্রফিট না করে ভোক্তাদের প্রতি মানবিক হওয়ার আহবান জানান।

জুনের মধ্যে ৭০ শতাংশ বোরো সংগ্রহ সংগ্রহ সম্পন্ন করতে হবে জানিয়ে সাধন চন্দ্র বলেন, যে সকল মিল মালিক চুক্তিবদ্ধ চাল আগে পরিশোধ করবে, প্রয়োজনে তাদের আরো বরাদ্দ দেয়া হবে।

Reneta

বিভিন্ন কর্পোরেট হাউস বাজার থেকে ধান চাল কেনায় লিপ্ত হয়েছে। তারা কৃত্রিম কোন সংকট তৈরি করছে কিনা তা খতিয়ে দেখতে বলেন মন্ত্রী। ভোক্তা যেন আতংকিত না হয় সে জন্য সচেতনতা তৈরি করার পাশাপাশি ধান চালের বাজারে নজরদারী বাড়াতে প্রশাসনকে নির্দেশনা দেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ধান ও চাল সংগ্রহকালে কোন কৃষক কিংবা মিল মালিক যেন কোনভাবে হয়রানি না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃত্রিম সংকটকৃষি ও খাদ্য নিরাপত্তাখাদ্য নিরাপত্তাখাদ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সোমবার ও বৃহস্পতিবারের রোজা: যে কারণে বিশেষ গুরুত্ব দিয়েছেন রাসুল (সা.)

জুলাই ২৯, ২০২৬

নজরুল উৎসবে অংশ নিতে ঢাকায় বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী

জুলাই ২৯, ২০২৬

বিশ্বকাপ বর্জনের কথা ভাবছে উয়েফা, কিন্তু কেন

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT