চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে ক্ষমতায় যেতে হলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে: শেখ পরশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৩
রাজনীতি
A A
শেখ পরশের বক্তৃতা, জনসমাগমের মধ্যে, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন: বিএনপি আজ মরিয়া হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় আসতে হলে প্রথমে তাদেরকে এদেশের মানুষের কাছে মাফ চাইতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবলীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

পরশ বলেন: ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত এদেশের মানুষের ওপর অত্যাচার-নিপীড়ন করেছে, আওয়ামী লীগের ভোটারদেরকে চিহ্নিত করে করে তারা নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। ঐ সকল নির্যাতিত জনগণ যেন বিচার না চাইতে পারে সেই জন্য বিচার প্রার্থীদের ভয় দেখাতে তারা আবার বিচারালয়েও বোমাবাজি করেছে। ভয়-ভীতি দেখিয়ে জনগণকে শাসন করতে চান আপনারা? আপনাদের অত্যাচার-নির্যাতনের বিচার যেন এদেশের মানুষ না চাইতে পারে এবং গণমাধ্যম যেন প্রকাশ না করে সেজন্য আপনারা বিচারালয়ে এবং প্রেসক্লাবে সেদিন বোমাবাজি করেছিলেন। একসাথে ৬৩টি জেলার প্রেসক্লাবে বোমা মেরেছিলেন এবং দুইজন বিচারককে হত্যা করেছিলেন। সিনেমা হলেও বোমা মারতে ছাড়েন নাই। এতে প্রমাণ হয়, আপনাদের লক্ষ্য এদশের সাধারণ মানুষ; তাই বিভিন্ন সময় সাধারণ মানুষ ও আমজনতাকে আপনারা আপনাদের সন্ত্রাসের শিকার বানান।

তিনি যোগ করেন: সেজন্যই অগ্নিসন্ত্রাস করে সাধারণ মানুষ পুড়িয়ে মারতেও আপনারা দ্বিধাবোধ করেন নাই। এই সকল অপকর্মের জন্য প্রথমে আপনাদের জনগণের কাছে ক্ষম চাইতে হবে। আপনাদের সময় ১২ ঘণ্টা লোডশেডিং, সার এবং বিদ্যুতের দাবিতে কৃষকের উপর গুলি চালিয়েছিলেন। পক্ষান্তরে আমাদের সময় বিনা মূল্যে বই বিতরণ, প্রধানমন্ত্রী আশ্রায়ণ প্রকল্প, পদ্মা সেতু, শেখ মুজিব কর্ণফুলী টানেলসহ আরও ভুরি ভুুির অর্জন। আপনারা ২১শে আগস্ট গ্রেনেড হামলা করেছিলেন, অপারেশন ক্লিন হার্ট করেছিলেন, বাংলা ভাই সৃষ্টি করেছিলেন। আর আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি, বঙ্গবন্ধু হত্যার বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছি, জঙ্গিবাদ মুক্ত করেছি, দুর্নীতিদমন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করে শক্তিশালী করেছি, বিচারবিভাগের স্বাধীনতাও নিশ্চিত করেছি।

সমাবেশ গুলোতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলসহ অনেকে।

ট্যাগ: যুবলীগশেখ ফজলে শামস্ পরশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘উড়োজাহাজে হাতাহাতির ঘটনাটি বাংলাদেশ বিমানের নয়’

পরবর্তী

এমন কোনো শক্তি তৈরি হয়নি যারা সরকার উৎখাত করতে পারে: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এমন কোনো শক্তি তৈরি হয়নি যারা সরকার উৎখাত করতে পারে: প্রধানমন্ত্রী

জাবি রিকশা চালকদের পোশাক দেখে চেনা যাবে, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

পোশাক দেখে চেনা যাবে জাবি’র রিকশা চালকদের

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT