বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মতো একই কাজ করলে তাদেরও একই দশা হবে। ঠাকুরগাঁওয়ে সমাবেশে তিনি কোন অন্যায়-অত্যাচার না করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। আর সব সংস্কারই এই অন্তর্বর্তী সরকারকে কেন করতে হবে এমন প্রশ্ন রেখেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।








