চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ে আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করলে হাত ভেঙে দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
৫:৫৩ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, জনপদ, রাঙ্গামাটি
A A
স্বরাষ্ট্র উপদেষ্টা পাহাড়ে আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করলে হাত ভেঙে দেয়া হবে বলে সতর্কতা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা লে: জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভবিষ্যতে পাহাড়ে কেউ আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করলে তাদের হাত ভেঙে দেয়া হবে। এখানে যেসব ঘটনা ঘটেছে, সে বিষয়ে সবার সাথে আলোচনা করে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, এখানে আইনশৃঙ্খলা কোনভাবেই অবনতি হতে দেয়া যাবে না। যারা আইনশৃঙ্খলা অবনতি করবে তাদের কোনভাবেই ছাড় দেয়া হবে না।

রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনাসহ বিদ্যমান পরিস্থিতি নিয়ে শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় রাঙ্গামাটি সেনাবাহিনীর রিজিয়নের প্রান্তিক হলরুমে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ ছাড়া সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা এ এফ হাসান আরিফ, পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, চট্টগ্রাম সেনাবাহিনীর জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ সাংবাদিকদের বলেন, আমাদের সম্প্রীতিকে নষ্ট করার জন্য বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে। আমরা সকলেই পাহাড়ে সম্প্রীতি চাই। এখানে ষড়যন্ত্রের কারণে বারবার ছন্দপতন হচ্ছে। তাই এসব ঘটনার তদন্তের জন্য আমরা কাজ শুরু করব, যাতে রাঙ্গামাটি সম্প্রীতির শহরে পরিণত হয়। সম্প্রীতি রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়া মতবিনিময় সভায় উপদেষ্টা মন্ডলী তিন পার্বত্য জেলায় শান্ত থাকতে সকলকে আহ্বান জানিয়ে বলেন, অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। সাম্প্রদায়িক ঘটনায় যেই জড়িত থাকবে তাদের ছাড়া দেয়া হবে না।

Reneta

পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে চলমান থাকে তার জন্য পার্বত্য এলাকায় সকল সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড়ে অস্থিরতাসাম্প্রদায়িক সম্প্রীতিস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

নাম বদলে গোপনে থাকা নাইজেরিয়ান যুবক ফেনী সীমান্তে আটক

আগস্ট ৪, ২০২৬

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT