চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনেই জয়ের হাসি সাউথ আফ্রিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টে মাত্র তিন দিনেই জয়ের হাসি হাসলো সাউথ আফ্রিকা। সফরকারীরা কোনরকম পাত্তা পায়নি নর্কিয়া-রাবাদা-ইয়ানসেনদের কাছে। তৃতীয় দিনের শেষ সেশনে ওয়েস্ট ইন্ডিজ ১৫৯ রানে অলআউট হলে ৮৭ রানের জয় পায় প্রোটিয়ারা। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল টেম্বা বাভুমার দল।

সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাউথ আফ্রিকার অধিনায়ক বাভুমা। প্রথম ইনিংসে এইডেন মার্করামের সেঞ্চুরি ও ডিন এলগারের ৭১ রানের দৃঢ়তায় ৩৪২ রান তোলে প্রোটিয়ারা। আলজারি যোসেফ ৮১ রানে ৫ উইকেট নেন।

জবাবে আনরিখ নর্কিয়ার তোপে মাত্র ২১২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। রেইমন রেইফার সর্বোচ্চ ৬২ রান করেন। নর্কিয়া ৩৬ রানে নেন ৫ উইকেট। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা লিড পায় ১৩০ রানের।

দ্বিতীয় ইনিংসে কেমার রোচের সামনে দাড়াতেই পারেনি প্রোটিয়াদের কোন ব্যাটার, অলআউট হয় মাত্র ১১৬ রানে। সর্বোচ্চ রান আসে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্করামের থেকে, করেন ৪৭ রান। রোচ ৪৭ রানে ৫ উইকেট নেন।

২৪৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে রাবাদার তোপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১৫৯ রান পর্যন্ত তুলতে পারে ক্রেইগ ব্রাথওয়েটের সতীর্থরা। সাউথ আফ্রিকা জয় পায় ৮৭ রানে। রাবাদা ৫০ রানে ৬ উইকেট নেন।

 

Reneta

প্রথম ইনিংসে ১১৫ ও দ্বিতীয় ইনিংসে ৪৭ রান করা এইডেন মার্করাম ম্যাচসেরা হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজনর্কিয়ামার্করামরাবাদারেইফাররোচলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT