চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পিনের সঙ্গে পেসেও কুপোকাত অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের দ্বিতীয় টেস্টেও বিপাকে অস্ট্রেলিয়া। জাদেজা-অশ্বিনকে সামলাতে ব্যস্ত অজি ব্যাটারদের ধসিয়ে দিয়েছেন পেসার মোহাম্মদ শামি। সফরকারীরা প্রথম ইনিংসে থেমেছে মাত্র ২৬৩ রানে। জবাবে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করা ভারতের সংগ্রহ ২১ রান।

শুক্রবার দিল্লিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ৫০ রানে প্রথম আঘাত হানেন শামি, তুলে নেন ডেভিড ওয়ার্নারের উইকেট। ওপেনারের ব্যাটে এসেছে ১৫ রান।

টেস্টের অন্যতম সেরা দুই ব্যাটার স্মিথ ও লাবুশেনকে তুলে নেন অফস্পিনার অশ্বিন। অন্যপ্রান্তে দেয়াল হয়ে দাঁড়ান আরেক ওপেনার উসমান খাজা। জাদেজার বলে আউট হওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৮১ রান করে যান।

ছয়ে নামা পিটার হ্যান্ডসকম্ব অধিনায়ক কামিন্সের সঙ্গে ৫০ রানের জুটি গড়লে অস্ট্রেলিয়ার রান ২০০ পার হয়। হ্যান্ডসকম্ব ৭২ রানে অপরাজিত থাকেন, কামিন্সের থেকে আসে ৩৩ রান। শেষদিকে আর কোনো ব্যাটার প্রতিরোধ গড়তে পারেননি। আড়াইশ পেরিয়েই শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।

মোহাম্মদ শামি ৬০ রানে ৪ উইকেট নিয়ে একাই কাজের কাজটা সেরেছেন। অশ্বিন ৫৭ রানে ও জাদেজা ৬৮ রানে ৩টি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াখাজাটেস্ট চ্যাম্পিয়নশিপবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতশামি
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT