চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার নিষেধাজ্ঞা উঠিয়ে নিল আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কা ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি হস্তক্ষেপের কারণে গত নভেম্বরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি। প্রায় দুই মাস পর সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আইসিসি। আজকে থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানায় সংস্থাটি। আইসিসি বলেছে, নিষেধাজ্ঞার পর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে আইসিসির বোর্ড। এখন আর সদস্যপদের কোনো নিয়ম লঙ্ঘন করছে না তারা, সে ব্যাপারে আইসিসির বোর্ড সন্তুষ্ট হয়েছে।

এর আগে ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রামানসিংহে পুরো ক্রিকেট বোর্ডকে বিলুপ্ত ঘোষণা করে বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে অন্তবর্তীকালীন দায়িত্ব বুঝিয়ে দেনি। দেশটির আদালত সেই আদেশ বাতিল করে পুরোনো কর্তাদের বহাল করে।

আদালতের ওই আদেশের দুইদিন পর দেশটির সংসদে সরকারি দল ও বিরোধী দলের সর্বসম্মতিক্রমে বোর্ড সদস্যদের বরখাস্ত করার প্রস্তাব পাস করা হয়। এরপরই আইসিসি বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং দেশটির সদস্য পদ স্থগিত করে।

তবে নিষেধাজ্ঞা দিলেও লঙ্কানদের সব পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমতি দেয় আইসিসি। নিষেধাজ্ঞার কারণে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সাউথ আফ্রিকায়। তবে সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলেছে তারা।

এ ঘটনার জেরে মন্ত্রিসভা থেকে চলেও যেতে হয়েছে রোশান রামানসিংহেকে। পরে অবশ্য বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে লঙ্কান সরকার। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানান। সেখানে লিখেছেন, ‘আমাদের ওপর আইসিসির দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়ার লক্ষ্যে আমি আজ শ্রীলঙ্কা ক্রিকেটে অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগের সিদ্ধান্ত তুলে নিতে একটি গেজেটে স্বাক্ষর করেছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিনিষেধাজ্ঞালিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT