চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা আইসিসির

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের ক্রিকেটে জনপ্রিয়তা বাড়াতে ও প্রসারে আরেকটি বড় পদক্ষেপ নিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে অভিভাবক সংস্থা। যা ২০২৪ সালের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।

আগামী জুনে ইংল্যান্ড ও ওয়েলসে গড়াবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রাইজমানির ঘোষণাটি দিল আইসিসি। আসন্ন বিশ্বকাপে পুরস্কারের মোট অর্থ নির্ধারণ করা হয়েছে প্রায় ৮৮ লাখ মার্কিন ডলার। ২০২৪ বিশ্বকাপে যে অঙ্ক ছিল ৮০ লাখ ডলারের কাছাকাছি।

আসন্ন আসরে প্রথমবার অংশ নেবে ১২ দেশ। নতুন কাঠামো অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার। রানার্সআপ দল পাবে ১১ লাখ ৭০ হাজার ডলার। সেমিফাইনালে বিদায় নেয়া দুটি দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে।

গ্রুপপর্বে প্রতিটি জয়ের জন্য থাকছে আর্থিক প্রণোদনা। অংশ নেয়া সব দলই ২ লাখ ডলারের কাছাকাছি পাবে। বাছাইপর্ব উতরে বিশ্বকাপে জায়গা করেছে বাংলাদেশ। অংশ নিলে তারাও হবে প্রাইজমানির অংশীদার। ২ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকা পাবে শুধু টুর্নামেন্টে অংশ নিলে।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত আর্থিক অগ্রগতিকে দেখছেন নারী ক্রিকেটের উত্থানের ধারাবাহিকতা হিসেবে। বলেছেন, ‘দলসংখ্যা বৃদ্ধি ও রেকর্ড প্রাইজমানি বিশ্বজুড়ে নারী ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক ও শক্তিশালী করে তোলার অঙ্গীকারের প্রতিফলন। একইসঙ্গে নারী ক্রীড়াবিদদের ক্রমবর্ধমান প্রভাবও এতে স্পষ্ট হয়ে উঠছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিপ্রাইজমানিমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT