আন্তর্জাতিক

নারী নির্যাতনের অভিযোগে তালেবান নেতাদের গ্রেপ্তারে আইসিসি’র নির্দেশ

বাজারে মসলা ও বাদাম বিক্রেতাদের ছবি, নারীর মুখ ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে বিভিন্ন ধরনের মসলা ও বাদাম বিক্রেতাদের ছবি, নারীর মুখ ঢাকা, বাংলাদেশের নারীর জীবনধারা ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আফগানিস্তানে নারীদের নিপীড়ন ও অধিকার খর্ব করার অপরাধে তালেবানের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

আজ ২৪ জানুয়ারি শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে ডয়েচে ভেলে জানিয়েছে, তালেবানের প্রধান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাসহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আইসিসি। দেশটির নারী ও নারী শিশুদের প্রতি তালেবান সরকারের নেয়া বিভিন্ন বৈষম্যমুলক পদক্ষেপকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করছে এই আদালত।

আইসিসি’র বিচারক করিম খান বলেন, পরোয়ানা জারি করার পেছনে হাইবাতুল্লাহ আখুন্দজাদা ও তার প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে লিঙ্গভিত্তিক বৈষম্যের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। আফগানিস্তানে নারী ও মেয়েদের পাশপাশি এলজিবিটিকিউ প্লাস গোষ্ঠীর সদস্যরাও তালেবান সরকার কর্তৃক নিপীড়নের স্বীকার হচ্ছেন। আমাদের এই পদক্ষেপ তাদের প্রতি একটি স্পষ্ট বার্তা যে আফগানিস্তানে নারী ও মেয়েদের অধিকার নিশ্চিত হচ্ছে না।

তালেবান সরকার ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলেও নারী অধিকারের বিষয়ে তাদের অবস্থান প্রথম মেয়াদ (১৯৯৬-২০০১)-এর চেয়ে কিছুটা শিথিল রয়েছে। তবে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই হাইবাতুল্লাহ আখুন্দজাদা ইসলামী শরীয়াভিত্তিক আইনের কথা বলে জনপরিসরে নারীদের প্রবেশাধিকার কার্যত বন্ধ করে দেন।

বিষয়:আইসিসি তালেবান নারী নির্যাতন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…