ক্রিকেট

ভারতকে ‘সুবিধা’ দিচ্ছে আইসিসি

বলছেন মাইকেল ভন

বিশ্বকাপ ক্রিকেটের আলোচনায় দুই ক্রিকেট বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ক্রিকেটের প্রসঙ্গে দুই ক্রিকেট বিশ্লেষকের আলোচনা, একজন ইংরেজ, অন্যজন ভারতীয় ক্রিকেটার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দলটি দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ‘ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সবচেয়ে বেশি সুবিধা পাওয়া’ দল ভারতের, এমনই বলছেন থ্রি লায়ন্সদের সাবেক অধিনায়ক মাইকেল ভন। যা নিয়ে মোটেও খুশি নন ভন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তুলেছেন সাবেক ব্যাটার।

সেমির মাঠ নিয়ে সমালোচনা করে ভন লিখেছেন, ‘অবশ্যই এই সেমিফাইনালটি গায়ানার একটিতে হবে। কারণ এর পুরোটাই ভারতকে সুবিধা দেয়ার জন্য। এটা কী অন্যদের প্রতি অবিচার নয়? হ্যাশট্যাগ টি-টুয়েন্টি বিশ্বকাপ।’

আইসিসি ভারতকে সুবিধা দিচ্ছে, ভনের এমন কথায় যুক্তিও আছে। কারণ সংস্থাটি বিশ্বকাপ শুরুর আগেই ভারত কোথায়, কোন মাঠে, কোন সেমিফাইনাল খেলবে সেটা নির্ধারণ করে রেখেছিল। তাছাড়া ম্যাচে কোনো রিজার্ভ ডে না রাখায় গ্রুপসেরার সুবিধা নিয়ে ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে ভারতের, যদি বৃষ্টি ভেস্তে দেয়। ভন তীর তাক করেছেন আইসিসির এসব বিষয়ের দিকেই।

বিষয়:আইসিসি ইংল্যান্ড২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ভন ভারত২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…