আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন জয় শাহ?

জয় শাহ, আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত, একটি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
কলম্বোতে শুক্রবার শুরু হবে আইসিসির চার দিনের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সকলের নজর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহর দিকে থাকবে। সূত্রের খবর, নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের কাছ থেকে তিনি আইসিসির চেয়ারম্যান পদের দায়িত্ব বুঝে নেবেন।
বিসিসিআই সেক্রেটারি হিসাবে জয় শাহর মেয়াদ এখনও এক বছর বাকি রয়েছে। সেই মেয়াদ শেষের আগে চলতি বছরের তিনি আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন কিনা, সেটির ফয়সালা এজিএমে আসতে পারে।
যদিও এজিএমের নয়টি আলোচ্য সূচির মধ্যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলের যাওয়ার বিষয়টি নেই। সভায় অবশ্য এটি নিয়ে আলোচনা উঠতেও পারে।
যুক্তরাষ্ট্রে টি-টুয়েন্টি বিশ্বকাপের খেলা আয়োজনের জন্য আইসিসির ২০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। এ বিষয়টিও সভার আলোচ্য সূচির মধ্যে নেই। তবে ইভেন্ট পরবর্তী প্রতিবেদন দাখিলের সময় ক্রিকেটের অভিভাবক সংস্থার বডির আয়-ব্যয়ের হিসাব আলোচনায় আনাটা আদর্শ পন্থা।
আলোচ্য সূচিতে নতুন বহিরাগত নিরীক্ষক নিয়োগ ও সংস্থাটির সদস্যপদ, সহযোগী সদস্যদের সভা থেকে প্রতিবেদন এবং আইসিসি উন্নয়ন পুরস্কার উপস্থাপনা রয়েছে।






