চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ বিষয়ে আলোচনা করতে বিসিসিআইয়ের সাথে বসবেন আইসিসি সভাপতি

টি-টুয়েন্টি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বিসিসিআইয়ের চাপে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। জেরে বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্কে অস্থিরতা বেড়েছে। ঘটনার পৌঁছেছে বিসিবির কঠোর সিদ্ধান্তে, ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। নড়েচড়ে বসেছে আইসিসি এবং ভারতের ক্রিকেট বোর্ড। রোববার এ বিষয় কথা বলতে আইসিসি সভাপতি জয় শাহ বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন।

বৈঠকের লক্ষ্য, টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনীহা থেকে তৈরি হওয়া সংকটের সমাধান খোঁজা। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিশেষ আমন্ত্রণে জয় শাহ গুজরাটে এসেছেন। বরোদায় ভারত-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডের মাঝে বৈঠকটি হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়ে আইসিসিতে চিঠি পাঠিয়েছিল। ভারতের বাইরে ম্যাচ সরানোর কথা তুলে বিকল্প ভেন্যু চেয়েছে বিসিবি।

Banglabid

আইপিএল নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা। পরে দেশটির কিছু কট্টরপন্থী সংগঠন ও কয়েকজন রাজনৈতিক নেতা তাকে বাদ দিতে দাবি তোলে। গেল সপ্তাহের শনিবার টাইগার পেসারকে বাদ দেয়ার জন্য কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। কলকাতা দ্রুতই ফিজকে ছেড়ে দেয়ার কথাও জানায়।

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার কারণ হিসেবে উঠে আসে নিরাপত্তা ইস্যু। টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিও সামনে আসে। গ্রুপপর্বে বাংলাদেশের চার ম্যাচের ৩টি কলকাতায়, একটি মুম্বাইতে।

নিরাপত্তাজনিত প্রশ্নে বিসিবি শনিবার জানিয়েছিল, ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করাই বোর্ডের প্রথম অগ্রাধিকার। ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, সে বিষয় বোর্ডের পাশাপাশি অনড় সরকারও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিজয় শাহবাংলাদেশবিসিবিবিসিসিআইভারতমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT