চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির চিঠির জবাবে যা জানাল আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

নিরাপত্তাজনিত কারণে ভারতে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। সিদ্ধান্ত আইসিসিকে মেইলে জানিয়েছিল ক্রিকেট বোর্ড। সেটির জবাব এসেছে। বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণ এবং নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে মেইলের জবাব পাওয়ার কথা জানিয়েছে বিসিবি।

বিসিবি বলেছে, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবির পাঠানো মেইলের জবাব দিয়েছে আইসিসি। টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এবং বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো নিরসনে বোর্ডের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। পাশাপাশি বিশ্বকাপে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের সময় বিসিবির পরামর্শ ও মতামতকে স্বাগত জানানোর নিশ্চয়তা দিয়েছে আইসিসি।’

সামনে কী পদক্ষেপ নেবে দেশের ক্রিকেটের অভিভাবক বোর্ড সেটিও জানিয়েছে, ‘বাংলাদেশ দল যেন সফলভাবে এবং নির্বিঘ্নে টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণ করতে পারে, সেজন্য আইসিসি এবং সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সাথে পেশাদার ও গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বিসিবি। একটি বাস্তবসম্মত ও বন্ধুত্বপূর্ণ সমাধানের লক্ষ্যে বিসিবি সহযোগিতামূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বুধবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো একটি প্রতিবেদনে দাবি করে, বিসিবিকে কঠিন আল্টিমেটাম দিয়েছে আইসিসি। বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্যকোথাও সরিয়ে নেয়া তাদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছে। আইসিসি বলেছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। না গেলে পয়েন্ট হারাতে হবে। বিজ্ঞপ্তিতে এমন সংবাদকে ভিত্তিহীন উল্লেখ করেছে বিসিবি।

‘গণমাধ্যমে প্রচার করা হচ্ছে যে, টি-টুয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে বিসিবিকে ‘আল্টিমেটাম’ দেয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে, এই ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াট। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরনের সাথে এই সংবাদের কোন মিল নেই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলআইসিসিআমিনুলবাংলাদেশবিসিবিভারতমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের, ‘শেষ সুযোগ’ দিয়ে আলোচনার দাবি

আগস্ট ৪, ২০২৬

মনরো: গ্ল্যামারের আড়ালে এক নিঃসঙ্গ জীবন

আগস্ট ৪, ২০২৬

অবসর নাকি চালিয়ে যাবেন, ভবিষ্যৎ নিয়ে যা বললেন নেইমার

আগস্ট ৪, ২০২৬

টিটি ডিসকাউন্টিং ও লিয়েন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

আগস্ট ৪, ২০২৬

অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্ত নিরাপত্তা জোরদারের আহ্বান ইইউর

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT