চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে খেলার অনুরোধ আইসিসির, সিদ্ধান্তে অনড় বিসিবি

মঙ্গলবার দুপুরে ভিডিও বৈঠকে বসেছিল দুই সংস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না, সেটি জানিয়ে আইসিসিতে দুদফা চিঠি দিয়েছে ক্রিকেট বোর্ড। দ্বিতীয় চিঠির পর আইসিসির সাথে ভিডিও বৈঠক হল বিসিবির। সেখানে ক্রিকেটের অভিভাবক সংস্থা অনড় সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করেছে বাংলাদেশকে। তবে ভারতে না যাওয়ার অবস্থানই আবারও তুলে ধরেছে বিসিবি। জানিয়ে দিয়েছে, বাংলাদেশের খেলা ভারতের বাইরের কোন ভেন্যুতে আয়োজন করতে।

মঙ্গলবার দুপুরে এক ভিডিও বৈঠকে বিসিবিকে অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে আইসিসি, সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৈঠকে বিসিবির পক্ষে ছিলেন- বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, ‘ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।’

‘আলোচনায় বিসিবি ভারতে সফর না করার সিদ্ধান্তের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং এর পেছনে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করেছে। একইসঙ্গে বোর্ড আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে, যেন বাংলাদেশের ম্যাচগুলো ভারত ছাড়া অন্যকোন দেশে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হয়।’

‘আইসিসি জানিয়েছে যে, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এবং বিসিবিকে অনড় অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। তবে বিসিবি তাদের সিদ্ধান্তে অটল থাকার কথা আবারও জানিয়েছে। উভয় পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজে বের করার লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে।’

‘বিসিবি তাদের খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে আইসিসির সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে যেতে আগ্রহী বলে জানিয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT