চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈষম্য দূর হল, বিশ্বকাপে ছেলেদের সমান প্রাইজমানি মেয়েদেরও

জানাল আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপ জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটে ছেলে-মেয়েদের প্রাইজমানি বৈষম্য দূর করতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সংযুক্ত আরব আমিরাতে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে ছেলেদের সমান অর্থ পুরস্কার দেয়া হবে মেয়েদের চ্যাম্পিয়ন দলকে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, গত জুলাইয়ে আইসিসির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মেয়েদের ক্রিকেটকে অগ্রাধিকার দেয়া ও ২০৩২ সালের মধ্যে এর বৃদ্ধি ত্বরান্বিত করতে এমন পদক্ষেপ নিয়েছে আইসিসি। তাতে ২০২৩ আসরের তুলনায় ২২৫ শতাংশ অর্থ বেশি পাবে নারী দল। আসছে বিশ্বকাপের আসরজুড়ে দলগুলোকে মোট ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলার পুরস্কার দেয়া হবে।

গতবছর চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া পেয়েছিল ১০ লাখ ডলার। এবার শিরোপাজয়ী দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার। রানার্সআপ দলকে ৫ লাখ ডলারের পরিবর্তে দেয়া হবে ১১ লাখ ৭০ হাজার ডলার। যেখানে প্রাইজমানি ১৩৪ শতাংশ বাড়ানো হয়েছে।

Banglabid

সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দুদল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে। যা গতবছরের তুলনায় তিন গুণেরও বেশি। ১০ দলের প্রতিযোগিতায় গ্রুপপর্বে প্রতিটি জয়ের জন্য দেয়া হবে ৩১ হাজার ১৫৪ ডলার। যা আগের তুলনায় ৭৮ শতাংশ বেশি।

গ্রুপে তৃতীয় ও চতুর্থ হওয়া দলকে দেয়া হবে ২ লাখ ৭০ হাজার ডলার করে। পঞ্চম স্থানে থাকা দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার। টুর্নামেন্টে অংশ নেয়া ১০ দলকেই ১ লাখ ১২ হাজার ৫০০ ডলার করে দেয়া হবে।

এবারের মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা ছিল। রাজনৈতিক অস্থিরতার কারণে এটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়েছে। ৩ অক্টোবর বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিপ্রাইজ মানিবাংলাদেশমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এসি আনল আইটেল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT